© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, নারীসহ গ্রেপ্তার ১৯

শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, নারীসহ গ্রেপ্তার ১৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩১ এএম | ১৬ মে, ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দিনগত রাতে এ অভিযান চালানো হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, পরোয়ানা ও মোবাইল কোর্টের সাজাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সিফাত বেপারী (২৩), মো. ওসমান গনি (৩১), টিটু ধর (৩২), মো. মতিন (৩৫), ইউনুছ মোল্লা (৩৬), পান্না বেগম (২৩), হারুন রশিদ (৫৫), মো. মোবারক (৩১), মো. একলাস মোল্লা ওরফে সবুজ (২৫), মো. রাসেল (২৮), মো. আনিছুর রহমান বাবু (২৮), মো. জনি (২৪), মো. নাদিম (৪০), মো. জাহেদুল ইসলাম (১৯), মো. নিজাম (৪০), ইমন (২২), সজিব (২৫), বিমল বাবু (৩৫) ও মো. শুভ (৪০)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন নিয়মিত মামলার আসামি এবং একজন পুরোনো মামলার এজাহারনামীয় আসামি। এ ছাড়া চারজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকি ১১ জনকে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে সাজা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার (১৬ মে) আদালতে পাঠানো হয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন