হাসপাতালের টেন্ডার দুর্নীতিতে সরকার জিরো টলারেন্স অবস্থায় রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:৪৬ এএম | ১৭ মে, ২০২৬
হাসপাতালের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে প্রভাব খাটানো বা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শরীয়তপুর সদর হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত ডা. নাসির ইসলামকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে টেন্ডার নিয়ে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। টেন্ডার বিষয়ে দুর্নীতিতে জিরো টলারেন্স অবস্থায় রয়েছে সরকার।মেডিকেল বিষয়ে কোনো সন্ত্রাসীকে রেহাই দেয়া হবে না। হুমকিতে চিকিৎসাকরা শঙ্কিত নয়।
এ সময় সন্ত্রাসী হামলায় আহত ডা. নাসির ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসকের অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে রেহাই দেয়া হবে না। দু’জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের ধরতেও কাজ চলছে।
হাসপাতালের সার্বিক আইনশঙ্খার উন্নতিতে অস্ত্রধারী আনসার নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
হাম পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হামসহ সব ধরনের টিকার পর্যাপ্ত ব্যবস্থা আছে দেশে। বিগত দিনে হামের টিকার গাফিলতির কারণে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। খুব দ্রুতই হামসহ নিউমোনিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এমআর/টিএ