© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়েকে কোন শিক্ষা দেবেন কিয়ারা?

শেয়ার করুন:
মেয়েকে কোন শিক্ষা দেবেন কিয়ারা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ পিএম | ১৭ মে, ২০২৬
মাতৃত্বের অভিজ্ঞতা, ব্যক্তিগত পরিবর্তন এবং ভবিষ্যতে সন্তানের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মা হওয়ার পর জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে এবং এখন থেকেই তিনি তাঁর কন্যাসন্তানকে ঘিরে ভবিষ্যতের শিক্ষা ও মূল্যবোধ নিয়ে ভাবছেন।

কিয়ারা আদভানি বলেন, মাতৃত্ব একজন নারীর জীবনে সম্পূর্ণ নতুন এক অধ্যায়ের সূচনা করে। এই সময়ে নিজেকে বোঝা এবং নিজের প্রতি সহানুভূতিশীল থাকা সবচেয়ে কঠিন হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, সন্তান জন্মের পর প্রথম কয়েক মাস নিজের মানসিক অবস্থার সঙ্গে মানিয়ে নিতে তাঁর সময় লেগেছে।



অভিনেত্রীর মতে, এই পরিবর্তনের মধ্য দিয়েই তিনি উপলব্ধি করেছেন, সন্তানকে এমনভাবে বড় করা উচিত যাতে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং জীবনের পথ নিজেই নির্ধারণ করতে শেখে। ভুল বা সঠিক যে কোনো সিদ্ধান্তের দায়িত্ব যেন তার নিজের থাকে, সেই স্বাধীনতাকেই তিনি গুরুত্ব দিতে চান।

কিয়ারা আরও জানান, তিনি চান না তাঁর মেয়ে সামাজিক চাপ বা নির্দিষ্ট কোনো ধারণার মধ্যে বড় হোক। জীবনকে নিজের মতো করে উপভোগ করার স্বাধীনতা থাকা উচিত বলে তিনি মনে করেন। বিয়ে বা সম্পর্কের ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা না রেখে সিদ্ধান্ত সম্পূর্ণ সন্তানের ওপরই ছেড়ে দেওয়ার পক্ষপাতী তিনি।

মাতৃত্ব নিয়ে নিজের মানসিক লড়াইয়ের কথাও তিনি তুলে ধরেন। তাঁর মতে, এই সময় নিজেকে সময় দেওয়া এবং মানসিকভাবে স্থির থাকা খুব জরুরি, যদিও বাস্তবে তা সহজ নয়।

কাজের দিক থেকে কিয়ারা আদভানিকে খুব শিগগিরই দেখা যাবে যশের বিপরীতে ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ ছবিতে।

পিআর/টিকে

মন্তব্য করুন