© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিভোর্স ঘোষণার পর ফের কাছাকাছি মৌনী-সুরজ

শেয়ার করুন:
ডিভোর্স ঘোষণার পর ফের কাছাকাছি মৌনী-সুরজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ১৭ মে, ২০২৬
মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদের ঘোষণা ঘিরে যখন জোর চর্চা চলছে, ঠিক সেই সময়ই সামাজিক মাধ্যমে তাঁদের নতুন পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই ফের একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করতে শুরু করেছেন এই তারকা দম্পতি।

এর আগে জানা গিয়েছিল, সম্পর্কের টানাপোড়েনের মাঝেই মৌনী ও সুরজ পরস্পরকে সামাজিক মাধ্যম থেকে অনুসরণ করা বন্ধ করেছিলেন। সেই ঘটনাকেই অনেকেই বিচ্ছেদের ইঙ্গিত হিসেবে দেখেছিলেন। তবে শনিবার আচমকাই বদলে যায় সেই ছবি। দেখা যায়, দু’জনেই আবার একে অপরকে অনুসরণ করছেন।



শুধু তাই নয়, মৌনীর সামাজিক মাধ্যমের পাতায় এখনও রয়ে গেছে তাঁদের বিয়ের ছবি এবং একসঙ্গে কাটানো নানা মুহূর্তের স্মৃতি। আগে গুঞ্জন উঠেছিল, অভিনেত্রী নাকি সেই সব ছবি সরিয়ে ফেলেছেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পুরনো পোস্টগুলো এখনও আগের মতোই রয়েছে।

অন্যদিকে সুরজ নাম্বিয়ারের প্রোফাইলে মৌনীর সঙ্গে খুব বেশি ছবি না থাকলেও, নতুন করে একে অপরকে অনুসরণ করার ঘটনায় নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের প্রশ্ন, তবে কি সম্পর্কের সমীকরণে আবারও পরিবর্তন আসছে?

কয়েক দিন আগেই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মৌনী ও সুরজ। সেখানে তাঁরা ব্যক্তিগত জীবনের ভুল বোঝাবুঝির কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছিলেন। একইসঙ্গে ব্যক্তিগত পরিসরকে সম্মান করার আবেদনও জানিয়েছিলেন তাঁরা।

২০২২ সালে গোয়ায় ধুমধাম করে বিয়ে করেছিলেন মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। বাঙালি ও দক্ষিণ ভারতীয় দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল তাঁদের বিয়ে। দীর্ঘ দিনের সম্পর্কের পর তাঁদের এই বিচ্ছেদের খবর ভক্তদেরও অবাক করেছিল।

এখন আবার সামাজিক মাধ্যমে তাঁদের এই নতুন পদক্ষেপ ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

পিআর/টিকে

মন্তব্য করুন