© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কারিনা কায়সারের একাধিক জানাজা, জানা গেল স্থান ও সময়

শেয়ার করুন:
কারিনা কায়সারের একাধিক জানাজা, জানা গেল স্থান ও সময়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৯ পিএম | ১৭ মে, ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ রোববার (১৭ মে) বিকেলে দেশে ফিরছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকাল ৫টায় তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কারিনার বাবা, সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মরদেহ দেশে পৌঁছানোর পর একাধিক স্থানে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বনানী ডিওএইচএস জামে মসজিদে। এরপর রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আর রাত ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকার কথা রয়েছে।



পরিবার জানিয়েছে, আগামীকাল (১৮ মে) ফজরের পর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে সকাল ৭টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানাজায় অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান। তিনি লেখেন, কারিনা কায়সার তাদের “জুলাইয়ের সহযোদ্ধা” ছিলেন এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারিনা কায়সার মারা যান। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন। তার অকাল মৃত্যুতে শোবিজ, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

এমআই/টিকে

মন্তব্য করুন