© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘এআই থেকে মেকআপ, সব বিষয়ে বিশেষজ্ঞ তুমি’ ভিকির জন্মদিনে খুনসুটি ক্যাটরিনার

শেয়ার করুন:
‘এআই থেকে মেকআপ, সব বিষয়ে বিশেষজ্ঞ তুমি’  ভিকির জন্মদিনে খুনসুটি ক্যাটরিনার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৮ পিএম | ১৭ মে, ২০২৬
বলিউড অভিনেতা বিকি কৌশল-এর জন্মদিনে ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরা এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ক্যাটরিনা লেখেন, ‘একই জায়গা, তবে দুই বছর পর- এর মধ্যে কত কিছু বদলে গেছে। প্রার্থনা, ধৈর্য আর বিশ্বাস নিয়েই পথচলা। আর আজ আমাদের ছোট্ট পরীর সঙ্গে তোমার জন্মদিন উদযাপন করছি সবচেয়ে বেশি আনন্দ নিয়ে।’

পোস্টে ভিকিকে নিজের জীবনের ‘শক্তি, ভালোবাসা আর আলোর স্তম্ভ’ বলেও উল্লেখ করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘গত কয়েক বছর তুমি ছিলে শক্তি, ভালোবাসা আর আলোর এক দৃঢ় স্তম্ভ। সাধুর মতো ধৈর্য নিয়ে প্রায় সব সময় পাশে থেকেছো- ঠিক আছে, হয়তো ৯৯ নয়, ৯৮ শতাংশ সময়!’



ক্যাটরিনা আরও জানান, ভিকি ধৈর্য ধরে তার অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। মজার ছলে তিনি লেখেন, এখন ভিকি পুরাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ওয়াটারপ্রুফিং, মেকআপ, স্বাস্থ্য ও ব্যবসাসহ নানা বিষয়ে ‘বিশেষজ্ঞ’ হয়ে গেছেন।

জন্মদিনের শুভেচ্ছায় পোস্টের শেষে ক্যাটরিনা লেখেন, ‘তোমার জন্মদিনে আমার একটাই কামনা- ঘুম থেকে ওঠার পর আর আমার প্রশ্ন শুরু হওয়ার আগের সময়টুকুতে যেন অন্তত এক-দুই কাপ ব্ল্যাক কফি শান্তিতে খাওয়ার সুযোগ পাও।’

ক্যাটরিনার এই পোস্ট প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এই দম্পতির সম্পর্কের আন্তরিকতা ও ভালোবাসার প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।


এসএ/এসএন

মন্তব্য করুন