© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ সালমানের রহস্যময় পোস্ট, দুশ্চিন্তায় তার ভক্তরা!

শেয়ার করুন:
হঠাৎ সালমানের রহস্যময় পোস্ট, দুশ্চিন্তায় তার ভক্তরা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৩ এএম | ১৮ মে, ২০২৬
বলিউড সুপারস্টার সালমান খান আবারও আলোচনায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের খালি গায়ে পেশিবহুল অ্যাবস ও সুঠাম শরীরের ছবি আপলোড করেছেন এই অভিনেতা।

তবে ছবির চেয়ে বেশি নজর কাড়ে তাঁর ক্যাপশন, যেখানে তিনি একাকীত্ব ও নিঃসঙ্গতা নিয়ে গভীর বার্তা দেন।

সালমান লেখেন, নিজের সঙ্গে থাকার দুটি দিক রয়েছে- একটি নিজের পছন্দের একাকীত্ব, আর অন্যটি নিঃসঙ্গতা, যখন কেউ আপনার পাশে থাকতে চায় না। পোস্টের শেষ অংশে তিনি লেখেন, এরপর নিজেকেই বুঝে নিতে হবে জীবনে আসলে কী প্রয়োজন।



সাধারণত হালকা মেজাজের পোস্ট শেয়ার করা সালমানের এমন দার্শনিক ও আবেগঘন বার্তা দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই মন্তব্যে জানতে চেয়েছেন, অভিনেতা কি কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।

যদিও এ বিষয়ে এখনও সালমান খান কোনো ব্যাখ্যা দেননি, তবে তাঁর এই রহস্যময় পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

এসকে/টিএ

মন্তব্য করুন