© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সায়নীর মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন নবনীতা!

শেয়ার করুন:
সায়নীর মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন নবনীতা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ এএম | ১৮ মে, ২০২৬
অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ-এর সোশ্যাল মিডিয়া তরজা এখন টলিপাড়ার অন্যতম চর্চার বিষয়। একে অপরকে ঘিরে একাধিক পোস্ট, পালটা পোস্ট আর অভিযোগের মাঝেই উঠে আসে অভিনেত্রী নাবানিতা দাস-এর নামও। সায়নীর দাবি ছিল, জীতুর আচরণ নিয়ে তাঁকে নাকি ফোন করেছিলেন নবনীতা। আর সেই মন্তব্য ঘিরেই নতুন করে শুরু হয় বিতর্ক।

এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মাঝরাতে লাইভে এসে জীতু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেন। সেই লাইভে উপস্থিত ছিলেন নবনীতাও। প্রায় তিন বছর পর একসঙ্গে দেখা যায় প্রাক্তন এই দম্পতিকে। মূলত সায়নীর দাবির জবাব দিতেই তাঁরা প্রকাশ্যে আসেন।



তবে যে ফোনকল নিয়ে এত আলোচনা, তা নিয়ে এবার নিজেই মুখ খুললেন নবনীতা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আমি সায়নীর সঙ্গে কথা বলেছি। জানিয়েছি সেদিন কেন যোগাযোগ করেছিলাম। কিন্তু সেদিন ও আমার ফোন ধরেনি, তাই ওর পক্ষে জানাটা সম্ভব নয় আমি কেন ফোন করেছিলাম।”

শুধু তাই নয়, জীতুর সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়েও স্পষ্ট মন্তব্য করেন নবনীতা। অভিনেত্রীর কথায়, “আমার সঙ্গে জীতুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখনও বিভিন্ন সময়ে আমাদের কথা হয়। তাই ওঁর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থেকেও থাকে, সেটা আমি ওকেই সরাসরি বলব। রাজনৈতিকভাবে বা সোশ্যাল মিডিয়ায় আমি কোনওদিন এই বিষয় নিয়ে কথা বলিনি, ভবিষ্যতেও বলব না।”

প্রসঙ্গত, সম্প্রতি শেষ হয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের শুটিং, যেখানে অভিনয় করছিলেন জীতু। সেই প্রসঙ্গ টেনেই সায়নী অভিযোগ করেছিলেন, সহকর্মীদের সঙ্গে নাকি খারাপ ব্যবহার করেন অভিনেতা। এরপরই সোশ্যাল মিডিয়ায় জীতু লেখেন, যদি কারও কোনও অভিযোগ থাকে, তাহলে যেন তা এখনই সামনে আনা হয়, অনেক পরে অন্য উদ্দেশ্যে নয়। সব মিলিয়ে এই বিতর্কে এখন সরগরম টলিপাড়া।


আরআই/টিকে

মন্তব্য করুন