© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অরিজিতের অবসর ঘোষণার ৫ মাস পর কী বললেন আদনান সামি?

শেয়ার করুন:
অরিজিতের অবসর ঘোষণার ৫ মাস পর কী বললেন আদনান সামি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৩ এএম | ১৮ মে, ২০২৬
চলতি বছরের একদম গোড়ার দিকে প্লেব্যাক সঙ্গীত থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন অরিজিৎ সিং। জানিয়ে দিয়েছেন তিনি আর কোনও নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হবেন না। প্লেব্যাক গায়ক হিসেবে নতুন কোনও প্রজেক্ট নেবেন না, তবে ইতিমধ্যেই যেগুলোর সঙ্গে তিনি চুক্তিবদ্ধ সেগুলো শেষ করবেন। তারপর তিনি নিজের মতো স্বাধীন ভাবে সঙ্গীত বানাবেন, এবং তাঁর অন্যান্য কাজ করবেন। এবার এই ঘটনার প্রায় পাঁচ মাস পর বিষয়টা নিয়ে মুখ খুললেন আদনান সামি। কী জানালেন? 

সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদনান সামি বলেন, 'উনি সচেতন ভাবে একটি সিদ্ধান্ত নিয়েছেন, এবং জানিয়েছেন আর প্লেব্যাক করবেন না। তাঁর সিদ্ধান্ত যা-ই হোক, সকলের উচিত তাঁকে সেই জায়গাটা দেওয়া এবং তাঁর সিদ্ধান্তকে সম্মানকে জানানো। তিনি কোনও আবেগের বশে এমন সিদ্ধান্ত নেননি। বরং অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং জানিয়েছেন।' 



তাঁর আরও সংযোজন, অরিজিৎ সিং বাধ্য নন, তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন সেটা জানাতে। গায়ক জানালেন, 'হয়তো গোটা সিদ্ধান্তের নেপথ্যে কোনও বড় কারণ রয়েছে, যেটা কেবল ও জানে। ওর কোনও দায় পড়েনি সেই কারণ জানানোর। বা হয়তো পরে জানাবেন তেমন মনে করলে। বা গোটা বিশ্ব নিজেই বুঝে যাবে সেই কারণ কী। এটা ওঁর জীবন। উনি যখন মনে করবেন কারণ জানানোর জন্য। তখন জানাবেন।' তবে আপাতত আদনান সামির আবেদন মানুষ যেন অরিজিৎ সিং এই সিদ্ধান্ত কেন নিয়েছেন সেটা নিয়ে চর্চা এবং অনুমান বন্ধ করেন। 

কী ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং? গত ২৭ জানুয়ারি রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই বোমা ফাটান অরিজিৎ সিং। জানান তিনি প্লেব্যাক করবেন না আর। সেই ঘোষণা করে লেখেন, 'হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রোতা হিসেবে এতগুলো বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমি আনন্দের সঙ্গে এটা ঘোষণা করছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও প্রজেক্ট নেব না এখন থেকে। আমি এখানেই ইতি টানলাম। এই সফরটা দুর্দান্ত ছিল।'

কেন অবসর নিয়েছেন অরিজিৎ, যদিও সেটার আভাস তিনি নিজেই সমাজমাধ্যমে দিয়েছিলেন। লিখেছিলেন, 'এটার পিছনে কেবল একটা কারণ নেই। বরং একাধিক কারণ রয়েছে। আর তাছাড়া আমি এটা বহুদিন ধরেই করার চেষ্টা করছিলাম। অবশেষে আমি সেই সঠিক সাহসটা অর্জন করতে পেরেছি।' তাঁর আরও সংযোজন ছিল, 'এর মধ্যে একটা সাধারণ কারণ হল, আমি খুব সহজেই বোর হয়ে যাই। তাই আমি একই গানের অ্যারেঞ্জমেন্ট বারবার বদলাতে থাকি। এবং নতুন নতুন ভাবে সেগুলোকে মঞ্চে পারফর্ম করি। তো সেটাও হল একটা কারণ, আমি বোর হিয়ে যাই। বাঁচার জন্য আমায় অন্য ধরণের কিছু সঙ্গীত করতে হবে।'

আরআই/টিকে

মন্তব্য করুন