© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি

শেয়ার করুন:
গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৭ পিএম | ১৮ মে, ২০২৬
ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের উচ্চ সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন সামঞ্জস্য রাখা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট৷

সোমবার (১৮ মে) বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূসকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদের হার কত তা জানতে চেয়ে রিট আবেদন করেছিলেন মাসুদ আর সোবহান নামে এক আইনজীবী।

গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত সুদ আদায় নিয়ে অনেক বার বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নেয়ার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা হয়নি। ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ের নারী-পুরুষদের ২০ শতাংশ হারে সুদ নির্ধারণ করে ব্যবসা করে আসছে৷

গ্রামীণ ব্যাংকের সুদ আদায়ে জবরদস্তি চালানোর অভিযোগ তুলে রিট করা হলে হাইকোর্ট বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করতে রুল জারি করেন৷

২০১১ সালে এ বিষয়ে একটি রিটের ওপর রুল দিলেও তখন আদালতের আদেশকে গুরুত্ব দেয়নি গ্রামীণ ব্যাংক। তখন গ্রামীণ ব্যাংকে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর সরকার ব্যাংকে সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিটি করা হয়েছিল।

এমআর/টিএ  

মন্তব্য করুন