© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ.আফ্রিকা-অস্ট্রেলিয়াকে হারালে শীর্ষ চারে জায়গা পাব: কোচ মোহাম্মদ সালাউদ্দিন

শেয়ার করুন:
দ.আফ্রিকা-অস্ট্রেলিয়াকে হারালে শীর্ষ চারে জায়গা পাব: কোচ মোহাম্মদ সালাউদ্দিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৬ এএম | ২২ মে, ২০২৬
সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ে সপ্তম পজিশনে উঠে গেল টাইগাররা।

সামনে বিদেশের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিদেশের মাঠে দক্ষিণ ও অস্ট্রেলিয়াকে হারাতে পারলে র‌্যাংকিংয়ে শীর্ষ চারে ওঠা সম্ভব বলে মনে করেন দেশের জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

গত ১৮ মাস জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন শেষে এখন বিসিবির হাই-পারফর্মম্যান্স বিভাগের দায়িত্ব নিতে যাচ্ছেন সালাউদ্দিন।

জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, মূল লক্ষ্য হলো, দেশের মাটিতে যতগুলো টেস্ট আছে, সেগুলোতে যেন আমরা না হারি। যদি আমরা তা পারি এবং বাইরে দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো কঠিন সিরিজে দুই-একটা টেস্ট জিততে পারি, তাহলে মনে হয় আমরা শীর্ষ চারে জায়গা করে নিতে পারব। সেটা করতে পারলে অনেক বড় একটা অর্জন হবে।



সালাউদ্দিন আরও বলেন, পেছন থেকে সাপোর্ট করতে পারলেও, যতটুকু পারি করব, না পারলে করব না। আমি কোনো দিন বলিনি আমাকে জাতীয় দলের কোচ বানাতেই হবে। আপনারাই বলেছেন, আপনারাই বানিয়েছেন।

দিনশেষে আমি কোচ, যেখানে কাজ করে মজা পাব সেখানেই করব। আমি এমন একটা মানুষ, আমার কোনো আক্ষেপ নেই। আমি কখনও আক্ষেপ নিয়ে বাঁচি না।

সালাউদ্দিন অবশ্য মিস করবেন না জাতীয় দল, আমি তো বাংলাদেশ-স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না। ওরা এখানে ক্রিকেট খেলবে, আমি এখানেই থাকব, কাছাকাছিই থাকব। বেশি দূরে যাচ্ছি না তো। মিস করার তেমন কিছু নেই। হয়ত ড্রেসিংরুমের ভেতরটা মিস করতে হতে পারে। সময়গুলো ভালো ছিল। কোচিং তো আমাকে করতেই হবে। ওরাও আমার কাছে আবার আসবে। টাইগার্স নেই এখন, আমার অধীনেই চলে আসবে।

টিজে/টিএ 


মন্তব্য করুন