চীনের কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ জামায়াতের
ছবি: সংগৃহীত
১১:২৩ পিএম | ২৩ মে, ২০২৬
চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ৯০ জন নিহত ও অনেক আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক জানান।
শনিবার (২৩ মে) দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ২১ মে চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনি দুর্ঘটনা ও বিস্ফোরণে ৯০ জন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই বিবৃতি লেখা পর্যন্ত অন্তত ২০১ জন হতাহতকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনা দেশটির জন্য অনেক বড় ক্ষতি।
গোলাম পরওয়ার বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে হতাহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং চীনের জনগণ ও দেশটির সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরো বলেন, আমরা আশা প্রকাশ করছি চীন সরকার ও জনগণ শিগগিরই এই বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।
এমআর/টিএ