© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রেঞ্চ ওপেনঐতিহাসিক মাইলফলকের সামনে সার্বিয়ার টেনিস তারকা জোকোভিচ

শেয়ার করুন:
ঐতিহাসিক মাইলফলকের সামনে সার্বিয়ার টেনিস তারকা জোকোভিচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৯ এএম | ২৪ মে, ২০২৬
২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে মিশন শুরু করছেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত প্যারিসের রঁলা গারোসের ক্লে-কোর্টে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে ৩য় বাছাই হিসেবে খেলবেন তিনি। 

প্রথম রাউন্ডের হাই-ভোল্টেজ ম্যাচে জোকোভিচ মুখোমুখি হবেন ফ্রান্সের উদীয়মান তারকা জিওভানি এমপেটশি পেরিকার্ডের। ম্যাচটি ২৫ মে বাংলাদেশ সময় রাত ১২:১৫ মিনিটে ফিলিপ-শ্যাট্রিয়ার কোর্টের নাইট সেশনে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে কোর্টে নামার সঙ্গে সঙ্গেই ৩৯ বছর বয়সী জোকোভিচ একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন। পুরুষ একক খেলোয়াড় হিসেবে জোকোভিচ তার ৮২তম গ্র্যান্ড স্ল্যামে অংশ নিচ্ছেন।



এর মাধ্যমে তিনি রজার ফেদেরার ও ফেলিসিয়ানো লোপেসের ৮১টি গ্র্যান্ড স্ল্যাম খেলার রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে চলে যাবেন।

চোট এবং পুনর্বাসন প্রক্রিয়ার কারণে জোকোভিচ এই মৌসুমে ওয়েলসের পর মাত্র একটি ম্যাচ খেলেছেন। ফলে কোনো ক্লে-কোর্ট ম্যাচ না জিতেই তিনি প্যারিসে এসেছেন।

বর্তমানে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার তার ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার লক্ষ্যে দারুণ ফর্মে আছেন।

ড্র-এর নিয়মানুযায়ী ফাইনালের আগে সিনার ও জকোভিচের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এমআর/টিকে  

মন্তব্য করুন