© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

শেয়ার করুন:
চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ পিএম | ২৪ মে, ২০২৬
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা করতে কন্ট্রোল রুম চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (২৪ মে) উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

এতে বলা হয়েছে, ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে কাঁচা চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনার লক্ষ্যে বিগত ১২ এপ্রিল ২০২৬ তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোরবানি পশুর চামড়া যথাযথ পদ্ধতিতে ছাড়ানো, কাঁচা চামড়ায় পর্যাপ্ত পরিমাণে লবণ মেশানো এবং প্রাপ্ত কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত একটি টেক্সট মেসেজ দেশের সব টিভি চ্যানেলে প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যোগাযোগ নং ০১৬১৭-৩৩৮০৬৭।

কেএন/টিকে

মন্তব্য করুন