© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্চারের দুর্দান্ত পারফরম্যান্সে প্লে-অফে রাজস্থান

শেয়ার করুন:
আর্চারের দুর্দান্ত পারফরম্যান্সে প্লে-অফে রাজস্থান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৬ এএম | ২৫ মে, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দিনের প্রথম ম্যাচে জোফরা আর্চারের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩০ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এই জয়ের মাধ্যমে রিয়ান পরাগের নেতৃত্বাধীন দলটি আসরের চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে।

রাজস্থানের জয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। কারণ, শেষ ম্যাচে যদি রাজস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরে যেত, তবে ওই দুই দলের জন্য সেরা চারে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হতো। 


 
রোববার (২৪ মে) ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। তবে বলার মতো ইনিংস খেলতে পারেননি কেউই। দলের হয়ে সর্বোচ্চ রান করেন উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল। এছাড়া যশস্বী জয়সওয়াল ২৭ রান এবং দাসুন শানাকা ২৯ রান করেন। 
 
ইনিংসের শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জোফরা আর্চার। ১৫ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন এই ইংলিশ ক্রিকেটার। 
 
রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। ইনিংসের প্রথম এবং তৃতীয় ওভারে আর্চারের আঘাতে গুরুত্বপূর্ণ দুই ব্যাটারকে হারিয়ে বসে তারা। পাওয়ার প্লের মধ্যেই সাজঘরে ফেরেন রায়ান রিকেলটন ও তিলক ভার্মা। 
 
তবে চেষ্টা চালিয়ে যান সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং উইল জ্যাকসরা। কিন্তু কেউই দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। সর্বোচ্চ ৬০ রান করেন সূর্যকুমার। এছাড়া উইল জ্যাকস ৩৩ ও পান্ডিয়া ৩৪ রান করেন।  বল হাতে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন জোফরা আর্চার। ১৭ রান খরচায় তিনি শিকার করেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।

আরআই/টিকে

মন্তব্য করুন