২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়
ছবি: সংগৃহীত
০৯:২৭ এএম | ২৫ মে, ২০২৬
ঈদুল আজহায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ২২ হাজার ১১২টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৭ হাজার ৮০৭টি যানবাহন।
এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
এর আগের শনিবার (২৩ মে) ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। সেই হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার বেড়েছে ৭ হাজার ২৭০টি এবং টোল আদায় বেড়েছে ২৮ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা।
এমআর/টিএ