© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘নাহিদ আসিফ ডিবিতে মাইর খেতো, আর হাসনাত সারজিস ডিবি কার্যালয়ের পুকুরপাড়ে জুস খেতো’

শেয়ার করুন:
‘নাহিদ আসিফ ডিবিতে মাইর খেতো, আর হাসনাত সারজিস ডিবি কার্যালয়ের পুকুরপাড়ে জুস খেতো’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ২৫ মে, ২০২৬
নাহিদ-আসিফ ডিবিতে মাইর খেতো, আর হাসনাত-সারজিস ডিবি কার্যালয়ের পুকুরপাড়ে জুস খেতো- এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। এ নিয়ে অন্য সমন্বয়কদের সঙ্গে তার সংঘাতের পরিস্থিতিও তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (২৫ মে) নিজের ফেসবুক পোস্টে একটি এসব কথা বলেন রাশেদ। পোস্টে রাশেদ আরো দাবি করেন, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে অন্য সমন্বয়কদের সাথে হাসনাত আব্দুল্লাহর হাতাহাতি পর্যন্ত হয়েছে। কেন জুস খাওয়াতো এই অডিওতে শুনতে পাবেন। (রাশেদ খানের ফেসবুক পোস্টে অডিও শেয়ার করা) আমি বিএনপির এমপিদেরকে বলবো, সংসদে সে যখন বেশি কথা বলবে, তখন এই অডিওটা বেশি বেশি বাজাবেন।

তিনি আরো বলেন, আমি পূর্বে বলেছিলাম, গণঅভ্যুত্থানের সময় হাসনাত ও সারজিসের দুর্বলতা থাকার কারণে তারা পরবর্তীতে আওয়ামীলীগ নিষিদ্ধের আন্দোলন করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা আওয়ামীলীগের পক্ষেরই লোক। একজন উপদেষ্টা শপথ নেওয়ার আগে ৭ আগস্ট রাত ২.০০ টার দিকে বলেছিলো হাসনাত-সারজিস জাতির সাথে বেইমানি করেছে। এই অডিওতে সেই বেইমানির কিঞ্চিৎ প্রমাণ পাবেন। আসিফ মাহমুদের বইতে গণঅভ্যুত্থানে শুধুমাত্র ইতিবাচক দিকটা উঠে এসেছে, কিন্তু হাসনাত-সারজিসের বেইমানির ইতিহাসটা আসে নাই। আশা করি, পরবর্তী এডিশনে আমরা সেটা পাবো..... আর না পেলে ৭১ এর মত ২৪ এর বানোয়াট ইতিহাসই আমাদের সম্বল হবে।

হাসনাত আবদুল্লাহর ছবি দিয়ে ফেসবুকে শেয়ার করা একটি অডিওতে বলতে শোনা যায়, আমি কখনোই কনফ্রন্টেশনে যেতে চাই নাই। আমার ফোকাস ছিল কোটা সংস্কার, আমি কোটা সংস্কারেই থাকতে চাইসি। এখন সমন্বয়কদের মধ্যে যদি কেউ আগ বাড়িয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, তার দায়ভার তো আমি নেব না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, এটা নিয়ে হাতাহাতি হওয়া বাকি ছিল শুধু।'

আরআই/টিএ

মন্তব্য করুন