© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ্মায় গরুবাহী ট্রলারডুবি, ২৩ গরুসহ ব্যবসায়ী নিখোঁজ

শেয়ার করুন:
পদ্মায় গরুবাহী ট্রলারডুবি, ২৩ গরুসহ ব্যবসায়ী নিখোঁজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ২৫ মে, ২০২৬
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে গরুবাহী একটি ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা ১৪ জন পাইকার এবং ৫টি গরু সাঁতরে প্রাণে রক্ষা পায়।

সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটে।

এতে আইয়ুব আলী (৪৫) নামক এক পাইকার নিখোঁজ রয়েছেন। তিনি ফরিদপুরের চরভদ্রাসন এলাকার সালিপুর গ্রামের বাসিন্দা।

নৌ পুলিশ জানায়, ফরিদপুরের চর ভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা হয়য়। এ সময় হঠাৎ কালবৈশাখীর কবলে পড়েন তারা। ঝড়ে তাদের ট্রলারটি পদ্মায় ডুবে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইলিয়াস। তিনি জানান, কাল নিখোঁজ গরু ব্যবসায়ীর খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার কথা। নদীতে ডুবে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

এসএন 

মন্তব্য করুন