© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ৬ শিশুর মৃত্যু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ৬ শিশুর মৃত্যু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ পিএম | ২৭ মে, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে সরকার।

বুধবার (২৭ মে) এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে এদিন রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু হয়।ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে মোট ১১ জন মা ও ৬ শিশু ছিল। রাত ২টা থেকে ৩টার দিকে একজন মা বেশি ঠান্ডা লাগায় এসি বন্ধ করতে বলেন। পরবর্তীতে ১ ঘণ্টার জন্য এসি বন্ধ করা হয়। এ সময় অন্যান্য শিশুদের শ্বাসকষ্ট তৈরি হয়। পরে ভোর ৬টা থেকে শিশুদের অবস্থা খারাপ হতে শুরু করে এবং একে একে ৬ শিশুর মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যেহেতু ওই রুমে কোনো ভেন্টিলেশন ছিল না, তাই হয়তো এসি বন্ধ রাখায় শ্বাসকষ্ট বা সাফোকেশনের কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে।

ঘটনার বিষয়ে আদ্ দ্বীন হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালের যে ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে সেই ওয়ার্ডে ১১ জন মা ছিল। আর নবজাতক শিশু ছিল ৬ জন।’

তিনি বলেন, ‘ওয়ার্ডটি আমাদের পোস্ট ডেলিভারি ওয়ার্ড। আমাদের এখানে ডেলিভারির পর সবসময় মা-বাচ্চারা ও সাথে আরেকজন থাকে। বাচ্চারাও মায়ের পাশে ছিল। যেহেতু এটা এসি ওয়ার্ড, হঠাৎ করে রাতে মায়েরা বলেছিল ঠান্ডা লাগছে কর্তব্যরত নার্সদের এসি বন্ধ করার জন্য। হঠাৎ করে রাত তিনটার দিকে দুটি বাচ্চা অসুস্থ হওয়ার পরে এনআইসিইউতে নেয়া হয়েছিল। চিকিৎসকরা দেখেছিল বাচ্চা ভালো আছে। তাদেরকে আবার ওয়ার্ডে নিয়ে যেতে বলেছিল।’

নাহিদা ইয়াসমিন বলেন, ‘সকাল ৬টার দিকে হঠাৎ করে বাচ্চার মায়েরা বলেছে বাচ্চাদের অসুস্থ মনে হচ্ছে। তখন ৬ বাচ্চাকেই এনআইসিইউ নেওয়া হয়েছিল। তাদের মধ্যে দুই বাচ্চা নিয়ে যাওয়ার সময় মারা গিয়েছে। আর চার বাচ্চার অবস্থা খুবই গুরুতর ছিল। তাদেরকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছিল। তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি।’
পুলিশ সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুদের বয়স এক থেকে দুই দিন। সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল।

এসএন 

মন্তব্য করুন