ইরানযুদ্ধ‘নাজেহাল’ ট্রাম্প মরিয়া হয়ে ডাকলেন জরুরি বৈঠক!
ছবি: সংগৃহীত
০৭:৩৭ পিএম | ২৭ মে, ২০২৬
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান শান্তি আলোচনার এক অত্যন্ত নাজুক মুহূর্তে নিজের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র কয়েক দিন আগেই তিনি জোর দিয়ে দাবি করেছিলেন যে, চুক্তির বিষয়ে 'অধিকাংশ আলোচনা সম্পন্ন' হয়েছে।
পূর্বাঞ্চলীয় সময় সকাল ১১টায় (জিএমটি ১৬:০০) নিজের জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক সক্ষমতা যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে বলে একটি গ্রহণযোগ্য যুক্তি উপস্থাপনের সুযোগ পাবেন তিনি। এর ফলে রাজনৈতিকভাবে চরম অজনপ্রিয় এই সংঘাতের সমাপ্তি টেনে ট্রাম্প নিজের বিজয় ঘোষণা করতে পারবেন বলে আত্মবিশ্বাসী।
তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ট্রাম্পের নিজের ইচ্ছায় শুরু করা এই যুদ্ধের শেষটা তার জন্য খুব একটা সন্তোষজনক নাও হতে পারে। কারণ, দৃশ্যমান এই সম্ভাব্য চুক্তিতে অনেক গুরুত্বপূর্ণ ও জটিল বিষয় চূড়ান্ত ফয়সালা না করে ভবিষ্যতের জন্য ঝুলিয়ে রাখা হচ্ছে। আর এটি ইতিমধ্যেই এই রিপাবলিকান প্রেসিডেন্টকে তীব্র সমালোচনার মুখে ফেলেছে। এমনকি তার নিজের সমর্থকদের কেউ কেউ অভিযোগ করছেন, এই সংঘাতের ফলে ইরানের কট্টরপন্থী নেতারা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।
কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্যে মার্কিন মধ্যবর্তী নির্বাচন যখন ঘনিয়ে আসছে, ঠিক তখনই এই পুরো পরিস্থিতি এক চূড়ান্ত রূপ নিচ্ছে। একই সঙ্গে ক্রমবর্ধমান যুদ্ধব্যয় ও জ্বালানি তেলের চড়া মূল্য মার্কিন ভোটারদের মনস্তত্ত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে বলে বেশ চিন্তিত হয়ে পড়েছেন রিপাবলিকানরা।
সূত্র: আলজাজিরা
আরআই/টিএ