© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন এরদোয়ান

শেয়ার করুন:
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন এরদোয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ পিএম | ২৭ মে, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘জালিম’ বলে তীব্র ভাষায় কটাক্ষ করে মুসলিম বিশ্বকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।

কামলিকা মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, আমি বিশ্বাস করি নেতানিয়াহু নামে পরিচিত এই জালিম বিশ্ব মুসলিমের হাত থেকে প্রয়োজনীয় শিক্ষা লাভ করবে।
এর আগে গত মঙ্গলবার তুরস্ক-ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা প্রেক্ষাপট নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোয়ান।

সূত্র: মিডল ইস্ট আই 

মন্তব্য করুন