আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকার অস্বস্তিতে পড়বে: মোহাম্মদ তাহের
ছবি: সংগৃহীত
০১:৩৬ পিএম | ২৮ মে, ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকার অস্বস্তিতে পড়বে-এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতের ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এদিকে ঈদের ফিরতি যাত্রা স্বস্তিদায়ক করতে সরকারকে এখনই প্রস্তুত হবার আহ্বান জামায়াতের আরেক নায়েবে আমির এটিএম আজহারের৷
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় শেষে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এসব কথা বলেন। জনগণের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করেন ঈদ আনন্দ করছেন তারা।
রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মাঠে সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম৷ নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঈদযাত্রা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে সরকারের। এদিকে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের উদ্বেগ প্রকাশ করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে৷
এদিন রাজধানীর সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসছে বাজেটে মানুষের জীবনযাত্রা সহনীয় করতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দিকে গুরুত্ব দিতে হবে সরকারকে।
দেশের বিদ্যমান সংকট মোকাবেলায় বিরোধীদলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থি হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।
এসএন