© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৩ এএম | ২৯ মে, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে। বৃহস্পতিবার (২৮ মে) নরসিংদীর প্রধান ঈ দগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈ দের নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে।  ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে। হাম আক্রান্ত রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ শিশুদের দূরে রাখতে পারলে ঈ দের পর আক্রান্তের সংখ্যা আরও কমে আসবে বলে আশা করছি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো গতকালকের আদ- দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যা অত্যন্ত বেদনাদায়ক।

মন্ত্রী আরও বলেন, আমি অন্য একটি হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এই খবরটি পাই। পরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে হাসপাতালটির বিরুদ্ধে। আজকের দিনে রোগীদের স্বার্থে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরআই/এসএন

মন্তব্য করুন