হরমুজ প্রণালি দিয়ে ২৪ ঘণ্টায় পার হলো ২৪টি জাহাজ: ইরান
ছবি: সংগৃহীত
০৮:০০ পিএম | ২৯ মে, ২০২৬
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে গত ২৪ ঘণ্টায় ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ২৪টি জাহাজ পারাপার হয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ'-এর বরাতে আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, গুরুত্বপূর্ণ এই জলপথে যানজট এড়াতে নির্দিষ্ট রুট দিয়ে প্রতিদিন সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
এর আগে, গত পরশু দিনও ২৪ ঘণ্টার ব্যবধানে ২৬টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছিল। বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম প্রধান এই করিডোরে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্র: আল জাজিরা
আরআই/টিএ