বগুড়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত
০৯:১৯ পিএম | ২৯ মে, ২০২৬
বগুড়ার কাহালু উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বারোমাইল এলাকায় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
এ বিষয়ে কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
সেখানে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহ উদ্ধারের কাজ চলছে।’
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত কারণ ও নিহতদের পরিচয় জানা যাবে।
টিজে/টিএ