© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ভারতের বিপক্ষে খেললেই বাড়তি এনার্জি অনুভব হয়’

শেয়ার করুন:
‘ভারতের বিপক্ষে খেললেই বাড়তি এনার্জি অনুভব হয়’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ পিএম | ২৯ মে, ২০২৬
মালদ্বীপের বিপক্ষে শুরুটা দারুণ করেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। ভারত যেখানে ১১-০ গোলে জিতেছে, সেখানে একই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের জয় ৪-২ ব্যবধানে।

এতে দলের মধ্যে জয়ের আনন্দ থাকলেও স্বস্তি নেই। আগামী রবিবার (৩১ মে) সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতেই স্বস্তি ফেরাতে চায় লাল-সবুজের দল।

গতকাল রাতে গোয়ায় টিম হোটেলে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি এমনটাই জানিয়েছেন।



তার ভাষ্য, ‘মালদ্বীপের বিপক্ষে আমরা প্রত্যাশিত খেলাটা খেলতে পারিনি। তাই এত আনন্দিত হওয়ার কিছু নেই। ভারতের সঙ্গে আমাদের পরের লড়াই। সেই ম্যাচ জিতলে আমরা খুশি হবো আরকি।

ভারতের বিপক্ষে খেলা মানেই আমাদের মধ্যে বাড়তি একটা এনার্জি আসে। ওরা তুলনামূলকভাবে ভালো দল, এ জন্যই প্রাণশক্তিটা আসে। তা ছাড়া ওরা আমাদের পাশের দেশ, সে জন্যই আসে এনার্জিটা।’

মালদ্বীপের বিপক্ষে গোল উৎসবের ভাবনা ছিল বাংলাদেশের।

শুরুটাও আশাজাগানিয়া হয়েছিল ১১ সেকেন্ডে আনিকা রানিয়া সিদ্দিকীর গোলে। এরপর উমেহ্লা মারমা ব্যবধান করেছিলেন দ্বিগুণ।

কিন্তু এরপর বাংলাদেশ দ্বিগুণ বেগে ছুটবে কি না, উল্টো হজম করে বসে দুই গোল! এমন দুঃসময়ে বদলি নেমে দলকে এগিয়ে নেন প্রীতি। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কোহাতি কিসকুর গোলে জয় পায় পিটার বাটলারের দল।

৩ পয়েন্ট পেয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় কোচ খুশি বলে জানিয়েছেন প্রীতি, ‘মালদ্বীপ ম্যাচের পর আমাদের মধ্যে তেমন কথা হয়নি। কোচ আমাদের পারফরম্যান্স নিয়ে খুশি। কোচের কথা ছিল আমাদের ৩ পয়েন্ট লাগবে, আমরা সেটা পেরেছি। আমরা ম্যাচে কী ভুল-ত্রুটি করেছি, কোচ তা ট্রেনিংয়ে দেখাবেন। (ভারত ম্যাচের আগে) আমরা ভুল শোধরানোর চেষ্টা করব।’

একেএস/ টিএ

মন্তব্য করুন