© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে ব্রাজিল অধিনায়কের নাম প্রকাশ, প্রীতি ম্যাচের একাদশ ঘোষণা আনচেলত্তির

শেয়ার করুন:
বিশ্বকাপে ব্রাজিল অধিনায়কের নাম প্রকাশ, প্রীতি ম্যাচের একাদশ ঘোষণা আনচেলত্তির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ৩০ মে, ২০২৬
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে পানামার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। ম্যাচটি উপলক্ষে দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। এছাড়া আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক হিসেবে মারকিনিওসের নাম নিশ্চিত করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

আগামী রোববার (৩১ মে) ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। বিশ্বকাপের উদ্দেশে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে এটি হবে ব্রাজিলের শেষ ম্যাচ এবং সমর্থকদের জন্য দলকে বিদায় জানানোর শেষ সুযোগ।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনা তুলে ধরেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এ সময় তিনি নেইমারের শারীরিক অবস্থা, দল নির্বাচন এবং দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভূমিকা নিয়ে কথা বলেন।



দলের নেতৃত্ব প্রসঙ্গে আনচেলত্তি জানান, নেইমারের পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া বিশ্বকাপে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মারকিনিওস।

এছাড়া চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সামনে রেখে মারকিনিওস ও গ্যাব্রিয়েলকে শুভকামনাও জানান ইতালিয়ান এই কোচ। বলে রাখা ভালো, চ্যাম্পিয়নস লিগের কারণেই পানামা ম্যাচে নেই মারকিনিওস।

সংবাদ সম্মেলনের শেষদিকে পানামার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশও ঘোষণা করেন আনচেলত্তি।

ব্রাজিলের একাদশ: আলিসন; ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস, লুইজ হেনরিকে; ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও রাফিনিয়া।
 
টিজে/টিএ 

মন্তব্য করুন