খলিলুর রহমানকে অভিনন্দন জানালো চীন
ছবি: সংগৃহীত
১০:২৩ পিএম | ০২ জুন, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন।
মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ কক্ষে ফলাফল ঘোষণা পর ঢাকার চীন দূতাবাস এক অভিনন্দন বার্তায় বলেছে, খলিলুর রহমানের এই জয় বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং এর গঠনমূলক ভূমিকার প্রতিফলন।
চীন বিশ্বাস করে, নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান সব সদস্যকে ঐক্যবদ্ধ করবেন, সার্বভৌম সমতা সমুন্নত রাখবেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করবেন, সংলাপ ও আলোচনাকে উৎসাহিত করবেন এবং বহুপাক্ষিকতার ভিত্তি সুসংহত করবেন।
খলিলুর রহমানকে তার দায়িত্ব পালনে সহায়তা করার জন্য চীন প্রস্তুত রয়েছে বলেও দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়।
এসএ/টিএ