ইরানের সঙ্গে আলোচনা কোথায় যাবে, তা কেউ জানে না: ট্রাম্প
ছবি: সংগৃহীত
১২:৪৯ এএম | ০৩ জুন, ২০২৬
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা বন্ধ হয়ে গেছে, এমন খবর সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত কয়েক দিন ধরেই দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
ট্রাম্প লেখেন, ইসলামিক রিপাবলিক অব ইরান এবং যুক্তরাষ্ট্র কয়েক দিন আগে থেকে আর কথা বলছে না, এমন খবর সম্পূর্ণ মিথ্যা। চার দিন আগে, তিন দিন আগে, দুই দিন আগে, গতকাল এবং আজও আলোচনা চলেছে।
তবে এসব আলোচনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে, তা নিয়ে নিশ্চিত নন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আলোচনা কোথায় যাবে, তা কেউ জানে না। তবে আমি ইরানকে বলেছি, যেকোনো উপায়ে এখন চুক্তিতে পৌঁছানোর সময় এসেছে।
ট্রাম্প আরও বলেন, তোমরা ৪৭ বছর ধরে এভাবে চলছ, এটা আর চলতে দেওয়া যাবে না।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার সম্ভাবনা জোরদার করেছে। তবে এখন পর্যন্ত সম্ভাব্য কোনো চুক্তি বা সমঝোতা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এমআই/টিএ