জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন: সারজিস
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ০৫ জুন, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন। কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন কেনো গণভোটকে অস্বীকার করছেন? আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা অল্প দিনেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে।
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ঈদ পূনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।
এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহবায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপি'র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ এনসিপি'র বিভিন্ন স্তরের নেতারা।
টিকে/