© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: হিমি

শেয়ার করুন:
এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: হিমি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ এএম | ০৬ জুন, ২০২৬
ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ে সাবলীলতা ও রূপের জাদুতে জয় করেছেন বহু দর্শকের মন। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়ে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।  

ফুটবল বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় সাধারণ মানুষের পাশাপাশি তারকা অঙ্গনেও এখন চলছে ব্যাপক উদ্দীপনা। এরই মধ্যে ল্যাটিন আমেরিকার জনপ্রিয় ফুটবল দল ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ছবিতে দেখা যায়, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হিমি বেছে নিয়েছেন এক অনন্য উপায়। ছবিতে তাকে ব্রাজিলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে হলুদ, সবুজ ও নীল রঙের একটি শাড়িতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাত নাড়তে দেখা যাচ্ছে। ছবির ব্যাকগ্রাউন্ডে উৎসবমুখর আবহে ঝুলে আছে ব্রাজিলের বড় একটি পতাকা, পাশে রাখা একটি ফুটবল এবং ফুটবল উল্লাসের চিরচেনা ভুভুজেলা।

তবে নেটিজেনদের একাংশের ধারণা, ছবিটি এআই দিয়ে তৈরি। যদিও এ নিয়ে কিছু লেখেননি অভিনেত্রী। তবে পোস্টটির ক্যাপশনে হিমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে লিখেছেন, ‘এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল’। 

প্রিয় অভিনেত্রীকে এমন ফুটবল জ্বরে আক্রান্ত হতে দেখে এবং তার এই বিশেষ লুক দেখে ভক্তরাও বেশ চমকে গেছেন। পোস্টটি শেয়ার করার মধ্যেই বেশ সাড়া ফেলে। 

এদিকে, হেক্সা মিশনের খোঁজে থাকা ব্রাজিল সমর্থক ভক্তরা হিমির এই পোস্ট লুফে নিয়েছেন; অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।

এসএ/টিএ

মন্তব্য করুন