© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শেয়ার করুন:
ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ এএম | ০৬ জুন, ২০২৬
ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করার কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় ডেঙ্গু নির্মূলে ব্যক্তিগত সচেতনতার উপরও জোর দেন তিনি। 

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধনকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। 

প্রশাসক আবদুস সালাম বলেন, আমরা ৭৫টি ওয়ার্ডে সার্ভে করেছি। যেখানে ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। ডেঙ্গু নির্মূলে জনগণের দায়িত্ব ৫০ ভাগ বাকি ৫০ ভাগ দায়িত্ব সিটি করপোরেশনের। প্রধানমন্ত্রী আমাদের নিয়ে বসেছিলেন। তিনি ২ মাস আগেই বলেছিলেন ডেঙ্গু আসবে। আমাদের এখন থেকেই সার্বিক প্রস্তুতি নিতে হবে। সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ আমরা ডেঙ্গু নির্মূলে কাজ করছি। 

তিনি আরও বলেন, আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সাতটা-আটটার পর ঢাকা শহরে বের হলে কোথাও কোন আবর্জনা দেখবেন না। আবার ১০ টায় বের হলে দেখবেন যে, প্রত্যেকটা রাস্তা আবর্জনা যুক্ত হয়ে আছে। এ আবর্জনাটা তো মানুষই ফেলে। ২৪ ঘণ্টা আবর্জনা ফেললে সিটি করপোরেশন ২৪ ঘণ্টা আবর্জনা নিতে পারবে না। সেই কারণে দায়িত্ব মানুষেরও। এ সময় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

কেএন/টিএ

মন্তব্য করুন