© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সাপোর্টার অভিনেত্রী নাবিলা?

শেয়ার করুন:
বিশ্বকাপ ফুটবলে কোন দলের সাপোর্টার অভিনেত্রী নাবিলা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ পিএম | ০৬ জুন, ২০২৬
আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। তার আগেই এবারের বিশ্বকাপ, পছন্দের দল নিয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

ইতিমধ্যে বিশ্বকাপ ফুটবল নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। প্রিয় দলের পোশাক ও পতাকা দ্যুতি ছড়াচ্ছে ভক্তদের মাঝে। পিছিয়ে নেই তারকারাও।

ফুটবল খেলার এ আসর নিয়ে নিজের অনুভূতি ও পছন্দের দল নিয়ে প্রত্যাশা জানিয়েছেন অভিনেত্রী নাবিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলার পাশাপাশি ফুটবল বিশ্বকাপ নিয়েও কথা বলেন তিনি।


অভিনেত্রী নাবিলা বলেন, আমি ফুটবল খেলা দেখি। এখন অনেকেরই মনে প্রশ্ন আসবে আমি কোন দল সাপোর্ট করি। তাদের জানিয়ে দেই, আমি ব্রাজিলের ভক্ত।

নাবিলা আরও বলেন, এবারের বিশ্বকাপ ফুটবলে চাইবো ব্রাজিল জিতুক। যদি জিতে এটা ব্রাজিল সাপোর্টারদের জন্য বড় পাওয়া হবে। খেলা শুরুর আগেই ব্রাজিল দলের প্রতি অগ্রিম শুভকামনা থাকলো।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত 'বনলতা সেন' সিনেমা। এতে নাম ভূমিকায় (বনলতা সেন) অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। মাসুদ হাসান উজ্জলের পরিচালনায় এই সিনেমায় অভিনেত্রীর সাথে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয়ে ছিলেন অভিনেতা খায়রুল বাসার। 

এমআর/টিকে  

মন্তব্য করুন