© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আনাদুলু এজেন্সির প্রতিবেদনকুয়েতকে প্রায় ২ বিলিয়ন ডলারের ড্রোন প্রতিরক্ষা সিস্টেম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন:
কুয়েতকে প্রায় ২ বিলিয়ন ডলারের ড্রোন প্রতিরক্ষা সিস্টেম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩২ পিএম | ০৬ জুন, ২০২৬
সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধে ড্রোন হামলা ও আকাশপথের হুমকি মোকাবিলায় কুয়েতকে বিপুল পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার (৫ জুন) জানিয়েছে, সম্ভাব্য এ বিক্রির মোট মূল্য ধরা হয়েছে প্রায় ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

চুক্তির আওতায় কুয়েত পাবে আধুনিক কাউন্টার-আনম্যানড এরিয়াল সিস্টেমস বা ড্রোন প্রতিরোধ প্রযুক্তি, যার মধ্যে থাকবে রোডরানার-মিউনিশন ও অ্যানভিল-কাইনেটিক সিস্টেম।

এছাড়া লঞ্চ বক্স, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, দীর্ঘ-পাল্লার সেন্ট্রি টাওয়ার, সামুদ্রিক সেন্ট্রি টাওয়ার, পালসার ইলেকট্রোম্যাগনেটিক ওয়্যারফেয়ার সিস্টেম এবং ট্যাকটিক্যাল অপারেশন সেন্টারসহ বিভিন্ন সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, এই বিক্রির মাধ্যমে কুয়েতের বর্তমান ও ভবিষ্যৎ ড্রোন হুমকি মোকাবিলার সক্ষমতা আরও বাড়বে।

একইসঙ্গে, এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য পূরণে সহায়তা করবে বলেও জানানো হয়। কুয়েতকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটন।

এমআর/টিকে  

মন্তব্য করুন