© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

শেয়ার করুন:
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ পিএম | ০৬ জুন, ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার ফুটবলার লিওনার্দো বালেরদি। মার্শেই ডিফেন্ডার পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন।

শনিবার (৬ জুন) বালেরদির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনা তার দ্রুত ‍সুস্থতা কামনা করেছে। শিগগির লিওনেল স্ক্যালোনি তার বদলি ঘোষণা করবেন।



আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘ডিফেন্ডার লিওনার্দো বালেরদি ডান পায়ের সোলিয়াস (পায়ের পেছনের পেশি) মাংসপেশিতে চোট পেয়েছেন। তাই তিনি বিশ্বকাপে অংশ নেওয়া দলের চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারবেন না। সাহস রাখো, শক্ত থাকো এবং দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

এই ফুটবলার চোটটি পেয়েছিলেন শুক্রবারের অনুশীলনে। শুরুর দিকে ভাবা হচ্ছিল, অন্তত দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু না, তিনি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন।

চোট না পেলে এটা তো হতো বালেরদির প্রথম বিশ্বকাপ। ২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হলেও কাতার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১১ ম্যাচ। তার আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পড়েছিল ২০১৯ সালের অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পর।

আরআই/টিকে

মন্তব্য করুন