© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

শেয়ার করুন:
সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ এএম | ০৭ জুন, ২০২৬
মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ছয়জনকে ঠেলে দেয়ার চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ভারত থেকে ঠেলে দেয়া ওই ছয়জন কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।


জানা যায়, এ ঘটনায় শনিবার দুপুরে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার এসআই রাজেন্দ্র কুমার পোয়ালে আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার এসআই ওসিকুর রহমান। তবে বৈঠক হলেও কোনো দেশ তাদের নিতে চায়নি। ফলে অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশ সীমান্ত হতে ৫০ গজ দূরে কাঁটাতারের পাশেই ভারতীয় ভূখণ্ডের অসহায় অবস্থায় রয়েছেন তারা।

ভুক্তভোগীরা বলছেন, ২০২০ সালে তারা ইন্ডিয়ায় যান এবং সেখানে জেল খাটার পরে শুক্রবার বিএসএফ তাদের আটক করে সীমান্তের কাছে নিয়ে এসে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তারা সবাই নিজেদের বাংলাদেশি বলে দাবি করেন।


স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইল পিলার ১০৪ এর সাবপিলার ৫ এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া দিয়ে ছয়জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা কাঁটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। এদের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী এবং এক শিশু রয়েছে।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোস্তাফিজুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ প্রবেশ বা পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

টিজে/টিএ 


মন্তব্য করুন