© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫২ লাখ টাকা টোল আদায়

শেয়ার করুন:
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫২ লাখ টাকা টোল আদায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ এএম | ০৭ জুন, ২০২৬
ঈদ উদযাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। ফলে ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে রয়েছে যানবাহনের চাপ। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৫ জুন) রাত ১২টা থেকে শনিবার (৬ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪১ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ৫৫৯টি যানবাহন পার হয়েছে।

এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।  অপরদিকে, ঢাকাগামী ২২ হাজার ৩৪৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা।

রবিবার (৬ জুন) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘ঈদে অতিরিক্ত গাড়ির চাপ,  বিকল ও সড়কে দুর্ঘটনা ঘটে। ফলে সেতুর দুই পাশেই যানজট কিংবা ধীরগতি হয়।’

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ এবং ময়মনসিংহের ২৩ জেলার যানবাহন চলাচল করে।

প্রতিদিন গড়ে যমুনা সেতু দিয়ে ১৮-২০ হাজারে যানবাহন পারাপার করে। ঈদসহ যেকোনো উৎসবের ছুটিকে যানবাহনের সংখ্যা দুই থেকে তিন গুণ বৃদ্ধি পায়।

আরআই/টিকে

মন্তব্য করুন