© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ পিএম | ০৮ জুন, ২০২৬
কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পরই আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জনস্বার্থে সরকার যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলেও জানান তিনি।

সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ অবস্থায় লাইসেন্স কেন বাতিল হবে না, জানতে চেয়ে হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদফতর। রোববার বিকাল ৫টার মধ্যে জবাব দেয়ার নির্দেশ থাকলেও, আবেদনের পরিপ্রেক্ষিতে আরও দু'দিন সময় দেয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে বলেন, মঙ্গলবার জবাব পাওয়ার পরই হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের ব্যত্যয় ঘটেছে এবং অপরাধ বিবেচনা করেই ব্যবস্থা নেয়া হবে।

এ সময় হাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে।

এদিকে, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদান হিসেবে ১ লাখ আইভি স্যালাইন দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে আক্রান্তের হার কমিয়ে আনতে সরকার সব ব্যবস্থা নিয়েছে।

সেন্ট্রাল স্টোরের পাশাপাশি বিভিন্ন উপজেলায় আরও ২০ থেকে ২৫ হাজার স্যালাইন মজুত রয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে।

টিজে/এসএন 

মন্তব্য করুন