© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্জেন্টিনার টিম হোটেলের কাছে গোলাগুলি, আহত ৯

শেয়ার করুন:
আর্জেন্টিনার টিম হোটেলের কাছে গোলাগুলি, আহত ৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ পিএম | ০৮ জুন, ২০২৬
২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। বিশ্বযজ্ঞ শুরুর আগেই নিরাপত্তা ইস্যুতে চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। সোমবার কানসাস সিটিতে বন্দুকধারীর হামলায় ৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ শহরেই আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফুটবল দলের বেসক্যাম্প।

জানা গেছে, সোমবার ভোর ৪টা নাগাদ কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউ ও ইস্ট স্ট্রিটে গুলির শব্দ শোনা যায়। তাৎক্ষণিক সেখানে পৌঁছায় নিরাপত্তাকর্মীরা। তারা তিন নারীসহ ৯ জনকে আহতের খবর নিশ্চিত করেন।

কানসাস সিটি পুলিশ দফতরের প্রধান জেক বেকিনা জানিয়েছেন, আহতদের অবস্থা তেমন গুরুতর নয়। এই হামলার সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।



যেখানে গুলি চলেছে সেখান থেকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের টিম হোটেল বেশি দূরে নয়। কানসাস সিটি স্পোর্টিংয়ের নতুন স্টেডিয়ামে অনুশীলন করছেন লিওনেল মেসিরা। অন্য দিকে হ্যারি কেনদের অনুশীলনের কথা কানসাস সিটি স্পোর্টিংয়ের পুরনো স্টেডিয়ামে। তবে ঘটনাচক্রে, দুই দলই এই সময় সেখানে নেই। প্রস্তুতি ম্যাচ খেলতে টেক্সাসে গিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ড রয়েছে ফ্লরিডায়।

এই ঘটনায় বিশ্বকাপে দলগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ৪৮টি দলের মধ্যে বেশির ভাগই আমেরিকায় বেসক্যাম্প করেছে। তাদের ফুটবলার, সাপোর্ট স্টাফ ও কর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তার পরেও এই গুলি চালানোর ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

টিজে/এসএন 

মন্তব্য করুন