© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক

শেয়ার করুন:
আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ এএম | ০৯ জুন, ২০২৬
ইরান ইসরাইলের বিরুদ্ধে তার সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেওয়ার পর সোমবার ইরাক তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

বাগদাদ থেকে এএফপি জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা ‘ইরাকের সব বিমানবন্দর থেকে যাত্রীবাহী ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে’ এবং আঞ্চলিক পরিস্থিতি ‘নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন’ করা অব্যাহত রাখবে।

৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ভঙ্গের প্রথম ঘটনা হিসেবে রোববার সন্ধ্যায় ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরাক ৭২ ঘণ্টার জন্য তার আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছিল।

এমআর/টিএ 

মন্তব্য করুন