© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরাইলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩৬৩৭

শেয়ার করুন:
ইসরাইলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩৬৩৭

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৯ এএম | ০৯ জুন, ২০২৬
লেবাননে ইসরাইলি হামলায় প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৬৩৭ জন নিহত হয়েছেন।

সোমবার প্রকাশিত মন্ত্রণালয়ের পরিসংখ্যানে জানানো হয়, একই সময়ে হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ হাজার ১৮৮ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে কিম জং উন, ঘুম হারাম যুক্তরাষ্ট্রেরপারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে কিম জং উন, ঘুম হারাম যুক্তরাষ্ট্রের
দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের কারণে লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। হামলার ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশটির স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা ব্যবস্থার ওপর চাপ ক্রমেই বাড়ছে।

এদিকে, চলমান সহিংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও সীমান্ত এলাকায় উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত নিহত ও আহতের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: আল জাজিরা

এমআর/টিএ  

মন্তব্য করুন