সকাল ৯টার মধ্যে দেশের ১৬ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা
ছবি: সংগৃহীত
০৬:৪৩ এএম | ০৯ জুন, ২০২৬
সকাল ৯টার মধ্যে দেশের ১৬ জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি ও বজ্রপাতও হতে পারে।
আবহাওয়া অধিদফতরের সোমবার (৮ জুন) রাত ৯টা থেকে পরদিন মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনরা রয়েছে। এছাড়া বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় দেশের ১৬ জেলায় থাকা নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এমআর/টিএ