© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

শেয়ার করুন:
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১২ পিএম | ০৯ জুন, ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়ি সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় হাতেনাতে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভা এলাকার বিবিরহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরগ্রেপ্তার করা হয়।  

গ্রেফতাররা হলেন- বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও একই এলাকার মৃত শামসুল আলমের মেয়ে সুমি আক্তার (৩৫)। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যজন একই এলাকার সুধির বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিবিরহাট বাজারের এএইচ শপিং কমপ্লেক্সের শাওন ভিশন ফটো অ্যান্ড ফ্লিম নামে একটি দোকানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরি করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় এক নারী ও একটি কম্পিউটার প্রতিষ্ঠানের কর্মীকেগ্রেপ্তার করা হয়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদেরগ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন