© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে খুশি মার্কিন রাষ্ট্রদূত

শেয়ার করুন:
জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে খুশি মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ এএম | ১০ জুন, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন তিনি আনন্দিত। দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৈঠকের তথ্য জানিয়ে ক্রিস্টেনসেন বলেছেন, ‘সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করে সংসদ অধিবেশনের অগ্রগতি নিয়ে আলোচনা করতে পেরে আনন্দিত।'

এদিকে বৈঠকের পর জামায়াত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের মধ্যে বৈঠকে নির্বাচন-পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিকসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয় বলেও জানিয়েছে জামায়াত।

এসকে/টিএ

মন্তব্য করুন