© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরগুনায় ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
বরগুনায় ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ এএম | ১০ জুন, ২০২৬
বরগুনার আমতলী উপজেলায় ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময় তার সঙ্গে জড়িত সুজন হাওলাদার নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫ টার দিকে আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটার বটতলা নামক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান আমতলী পৌরসভার নতুনবাজার বাঁধঘাট নামক এলাকার মৃত গাজী আব্দুল জলিলের ছেলে এবং সুজন হাওলাদার মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী পৌরসভার খোন্তাকাটা বটতলা নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় থাকা আবদুল্লাহ আল নোমান ও সুজন হাওলাদারকে সন্দেহ হলে তাদের তল্লাশি করে ১ হাজার ৯০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এছাড়াও তাদের কছে নগদ ৬০ হাজার ৬৪০ টাকা পাওয়া যায়। পরে উদ্ধারকৃত ইয়াবা ও টাকা জব্দসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল্লাহ আল নোমান ও সুজন হাওলাদার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা এবং নগদ ৬০ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আরআই/ এসএন

মন্তব্য করুন