ডেপুটি স্পিকারের নেতৃত্বে আজ চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত
০১:৩০ পিএম | ১০ জুন, ২০২৬
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে আজ বুধবার (১০ জুন) চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাইনিজ ইস্টার্ন এয়ারলাইনসের দুপুর ২ টার ফ্লাইটে যাত্রা করবে দলটি।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-এনসিপির সদস্যসচিব আকতার হোসেন, বিএনপিদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সংরক্ষিত আসনের জেসমিন সুলতানা।
চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ডেপুটি স্পিকার ৭ম চায়না-সাউথ এশিয়ান কো-অপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের এক্সপোজিশনের থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের সর্বোচ্চসংখ্যক বাণিজ্য প্যাভিলয়ন অংশ নেবে।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওই বাণিজ্য মেলা উদ্বোধন করবেন।
এ ছাড়া কুনমিংয়ে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দলটি ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে মিলিত হবেন।
সফরের শেষ দিনে চাইনিজ গ্লোবাল টিভি নেটওয়ার্ক ও ইউনান ন্যাশনাল টিভির সঙ্গে দুটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেবেন ডেপুটি স্পিকার। আগামী ১৩ জুন সংসদীয় দল ঢাকায় ফেরার কথা রয়েছে।
কেএন/এসএন