© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খারাপ সময়ে মমতা দিদির সঙ্গ ছাড়ায় অপরাধবোধ হচ্ছে : শতাব্দী রায়

শেয়ার করুন:
খারাপ সময়ে মমতা দিদির সঙ্গ ছাড়ায় অপরাধবোধ হচ্ছে : শতাব্দী রায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৭ পিএম | ১০ জুন, ২০২৬
পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছেন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করায় কোনো অপরাধবোধ নেই। শুধু একটি বিষয়েই অপরাধবোধ কাজ করছে—খারাপ সময়ে দিদির সঙ্গত্যাগ।

কলকাতাভিত্তিক ‘এই সময় অনলাইন’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এখনো তৃণমূল নেত্রীর সঙ্গে মানসিকভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে উল্লেখ করে শতাব্দী রায় বলেন, ‘এই মুহূর্তে নেত্রী মমতার পাশে থাকা কষ্টের কিন্তু দিদিই সেই জায়গায় নিয়ে গেল আমাদের। আমার দুঃখটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় আগে কেয়ার করতেন, তাহলে এটা হতো না।’



কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া- তা জানিয়েছে এই সাংসদ বলেন, ‘ভোটের রেজাল্টের পরে যখন কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকা হলো, আমরা গিয়েছিলাম।

কিন্তু সেখানেও হার নিয়ে কোনো বিশ্লেষণ নেই। দিদির মনে হচ্ছে, উনি হারেননি।  কিন্তু দলের ভেতরে হার নিয়ে কথা বলতেই হবে। কিন্তু সেখানে তো উনি জিজ্ঞেস করবেন, তোমার এলাকার কেন এ রকম ফল হলো।

সে রকম কোনো আলোচনা নেই। শুধু বলছেন, চিঠি লেখো। দু-একজন বলতে গেল। থামিয়ে দেওয়া হলো বলে যোগ করেন তিনি। গত সোমবার তৃণমূলের যে কজন সাংসদ লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন। তাঁদের মধ্যে শতাব্দী অন্যতম। 

এসএ/এসএন

মন্তব্য করুন