রাঙামাটিতে ৭ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগদেন ব্রাজিল সমর্থক তামিম
ছবি: সংগৃহীত
০৬:৪৫ পিএম | ১০ জুন, ২০২৬
রাঙামাটিতে ৭ লিটার দুধ দিয়ে গোসল করে মো. তামিম নামে এক ব্রাজিল সমর্থক আর্জেন্টিনায় যোগদান করেছেন।
বুধবার (১০ জুন) বিকেলে শহরের কাঠালতলী এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে তামিম ব্রাজিলের সমর্থন ত্যাগ করেন।
এসময় ৭ লিটার দুধ দিয়ে তামিমকে গোসল করানো হয়। পরে ব্রাজিল দলের জার্সি খুলে তাকে আর্জেন্টিনা দলের সাদা-নীল জার্সি পরিয়ে দেওয়া হয়।
তামিম বলেন, কারো চাপে নয়। সারা বিশ্বে আর্জেন্টিনার বিপুল ফ্যান-ফলোয়ার দেখেই আর্জেন্টিনায় যোগদান করেছি।
এ সময় উপস্থিত ছিলেন- মো. ওমর মোরশেদ, আব্দুল মান্নান, মো. সুমন, গিয়াস উদ্দিন রানা, ইমরান হোসেন অপু, হাসিবুর রহমান, মামুনুর রাশিদ, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ শাকিল, সৌরভ বড়ুয়া, মো. তামজিদ, মাশফিসহ অনেক আর্জেন্টিনা সমর্থক।
এফআর/টিকে