© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক স্ত্রীকে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন অভিনেতা শালিন

শেয়ার করুন:
সাবেক স্ত্রীকে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন অভিনেতা শালিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৩ পিএম | ১০ জুন, ২০২৬
অভিনেত্রী ও সাবেক স্ত্রী দালজিত কৌরকে ফের বিয়ে করতে যাচ্ছেন ভারতের টেলিভিশন অভিনেতা শালিন ভানোট- সোমবার থেকে সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। গুঞ্জন সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন শালিন। অভিনেতার দাবি, দালজিতকে নিয়ে খবরটি সত্য নয়। সেই সঙ্গে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে পরিচালক ইমতিয়াজ আলির নতুন প্রকল্প ‘ম্যা ওয়াপাস আউঙ্গা’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শালিন। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দাবি করে, সাবেক স্ত্রী দালজিত কৌরের সঙ্গে নাকি আবার সংসার শুরু করতে যাচ্ছেন অভিনেতা।

ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে শালিন নিজেই মন্তব্য করে বিষয়টির প্রতিবাদ জানান। তিনি লেখেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা এবং মনগড়া খবর।’



শালিন বলেন, ‘একটি মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কোনো তথ্য প্রকাশের আগে সত্যতা যাচাই করা আপনাদের পেশাগত দায়িত্ব। শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য কারও ব্যক্তিগত জীবন নিয়ে এমন ভিত্তিহীন খবর ছড়ানো গ্রহণযোগ্য নয়।’

এ সময় তিনি সংশ্লিষ্ট পেজকে অবিলম্বে পোস্টটি মুছে ফেলার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন অভিনেতা।

শালিন ভানোট ও দালজিত কৌরের পরিচয় হয়েছিল জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘কুলভাড্ডু’-এর সেটে। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০০৯ সালে বিয়ে করেন তারা। দাম্পত্য জীবনের পাঁচ বছর পর, ২০১৪ সালে তাদের ঘরে জন্ম নেয় ছেলে জেডন। তবে সময়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে।

দালজিত কৌর পরবর্তীতে শালিনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতন এবং পরকীয়ার অভিযোগ আনেন। তিনি পুলিশের কাছে এফআইআরও দায়ের করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। এরপর ২০২৩ সালে কেনিয়াভিত্তিক ব্যবসায়ী নিখিলে প্যাটেলকে বিয়ে করেন দালজিত। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। ২০২৪ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী।

সূত্র: আউটলুক ইন্ডিয়া

এসএ/টিএ

মন্তব্য করুন