© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোল আর লাল কার্ডের নাটকে উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো

শেয়ার করুন:
গোল আর লাল কার্ডের নাটকে উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ এএম | ১২ জুন, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হলো রেকর্ডময়। নিজেদের ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে, এই প্রথম উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিল মেক্সিকো। সাউথ আফ্রিকাকে হারিয়েছে ২-০ গোলে। ম্যাচটি ছিল ৩ লাল কার্ডের। বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এটাই সর্বোচ্চ।      

জমকালো উদ্বোধনী আয়োজনের পর, ঘরের মাঠে জয়ের প্রত্যাশা নিয়ে নামে মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মেক্সিকো যে কখনো হারেনি। তবে শঙ্কাও ছিল। সেই ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে এর আগে সাতবার উদ্বোধনী ম্যাচ খেলে একবারও জিততে পারেনি মেক্সিকো। 

ঘরের মাঠে সেই অভিশাপ কাটানোর ব্রত নিয়ে, সাউথ আফ্রিকার বিপক্ষে ৯ মিনিটেই গোল করে বসেন স্বাগতিক ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম গোল।

৬৭ মিনিটে মেক্সিকোর পক্ষে দ্বিতীয় গোল করে, আবেগ আপ্লুত হয়ে পড়েন রাউল হিমিনেজ। মেক্সিকানরা তখন প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে।

ম্যাচে ৩ জনকে লাল কার্ড দিয়েছেন রেফারি। ৫০ মিনিটে সাউথ আফ্রিকার সিথোলে ও ৮৪ মিনিটে জেওয়ানে লাল কার্ড দেখেন। যোগ করা সময়ে ফাউল করে, মেক্সিকোর মন্তেসেরও একই পরিণতি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ৩ লাল কার্ড! এমনটি এর আগে কখনো হয়নি।

২০১০ বিশ্বকাপে স্বাগতিক সাউথ আফ্রিকা, এই মেক্সিকো দলকেই উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে রুখে দিয়েছিল। ১৬ বছর পর ফিরে, একই প্রতিপক্ষের কাছে হেরে বিশ্বকাপ শুরু করলো সাউথ আফ্রিকা।

টিজে/এসএন 

মন্তব্য করুন